1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বগুড়ার সারিয়াকান্দির চরে ব্যাপকহারে মরিচের চাষ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

বগুড়ার সারিয়াকান্দির চরে ব্যাপকহারে মরিচের চাষ

পলাশ,সারিয়াকান্দি (বগুড়া) প্রদিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
Spread the love
পলাশ,সারিয়াকান্দি (বগুড়া) প্রদিনিধি দৈনিক শিরোমণিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে মরিচের আবাদ ভালো হয়েছে। জমিতে চলছে পরিচর্যার কাজ। এখন পর্যন্ত মরিচের আবাদ ভালো রয়েছে বলে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পর উর্বর চরের পলিমাটিতে ব্যাপকহারে করা হয়েছে মরিচ চাষ। তবে তুলনামূলক পরিশ্রম ও খরচ বেশি হওয়ায় এ বছর মরিচের চাষ কমে দিয়েছেন চরের চাষীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বাড় চাষ হয়েছিলো ৩ হাজার ৭’শ ৫০ হেক্টর জমি। সেখানে এবার চাষ হয়েছে ৩ হাজার ৬’শ ২০ হেক্টর জমি। অর্থাৎ গতবারের চেয়ে এবার ১’শ ৩০ হেক্টর জমিতে মরিচ চাষ কম হয়েছে। বিভিন্ন চরের মধ্যে হাটশেরপুর, চর দলিকা, ফাজিলপুর,ধারাবর্ষা,বেনিপুর, জামথল, শিমুলতাইড়, বিরামের পাঁচগাছী, হাটবাড়ী, কর্ণিবাড়ী, চরবাটিয়া ও ময়ূরের চর এলাকায় সবচেয়ে বেশি মরিচের চাষ করা হয়েছে। হাটশেরপুর চরের মরিচ চাষী আবেদ আলী বলেন, গত বছরের তুলনায় এবার মরিচের আবাদ ভালো মনে হচ্ছে। গাছগুলোতে আশানুরূপ ভালো ফুল ও ফল ধরা পরেছে। তেমন কোন রোগ বালাইও নেই। গাছে গাছে ফুল ও ফলের ধরন দেখে খুব ভালো লাগছে আমাদের। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার  আব্দুল হালিম বলেন, গত বছরের তুলনায় এবার মরিচ চাষের জন্য আবহাওয়া অনুকূলে। এখন পর্যন্ত অনাকাঙ্খিত কোন বৃষ্টিপাত বা কোন খারাপ আবহাওয়া না থাকায় গাছগুলো ফুলে-ফলে ভরে উঠতে শুরু করেছে। এরই মধ্যে অনেকেই বাজারে কাঁচা মরিচ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভোবান হচ্ছেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares