1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন

জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনের ওই বগিটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার প্রধান রেলগেটে লাইনচ্যুতির ঘটনাটি ঘটে।এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এতে ওই লাইনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত ৯টা ১২ মিনিটে পড়ে যাওয়া বগিটি রেখেই ঢাকার উদ্দেশ্যে সান্তাহার স্টেশন থেকে ত্যাগ করে ট্রেনটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা বিলম্বে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করছিল। সন্ধ্যা ৭টার দিকে স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির পেছনের লাগেজ ভ্যানের (মালবাহী) বগিটি লাইনচ্যুত হয়। বগিটি রেললাইন থেকে সরে গিয়ে পাশের লাইনের দিকে চলে যায়.খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি সরানো এবং রেললাইন সচল করার কাজ শুরু করেন। টানা ২ ঘণ্টায় চেষ্টায় সাময়িক মেরামত করে রাত ৯টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ঘটনায় কোনো যাত্রী বা ট্রেনের কর্মী আহত হননি। তবে লাইনচ্যুতির কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।এ দিকে পড়ে যাওয়া বগিটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে জানালেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন। তিনি মুঠোফোনে কালবেলাকে বলেন, আপাতত পড়ে যাওয়া মালবাহী বগিটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরবর্তীকালে উদ্ধার কাজ করা হবে।

অপরদিকে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে সংশ্লিষ্ট সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।অন্যদিকে ঘটনায় কারো দায়িত্ব অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares