1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ

পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ তরিকুল ইসলাম, নড়াগাতী থানা প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী পাঁচজন নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এলাকার দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও ঐক্য অটুট রেখে আগামী নির্বাচনে নিজ এলাকার প্রার্থীকে বিজয়ী করতে আলোচনার মাধ্যমে যোগ্য একজনকে একক প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয়ে তাঁরা ঐকমত্য পোষণ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় বাগুডাঙ্গা, মূলশ্রী, চর সিংগাতী, চাপাইল ও চর মধুপুর—এই পাঁচ গ্রামের শত শত মানুষের অংশগ্রহণে একটি বহর সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করে। পরে তাঁরা পাখিমারা এলাকার তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি ভোজের আয়োজন করা হয়।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পাঁচজন হলেন মোসাঃ—নাদিরা হক জোসনা, সিকদার আহমেদুজ্জামান মিরাজ, মল্লিক কামরুজ্জামান হিটু, খান মফিজুর রহমান মফিজ ও শেখ আরিফুল ইসলাম আরিফ।

এ সময় প্রার্থীরা বলেন, বাগুডাঙ্গা, মূলশ্রী, চর সিংগাতী, চাপাইল ও চর মধুপুর গ্রামের মানুষ শত বছর ধরে সামাজিকভাবে ঐক্যবদ্ধ। অতীতের মতো বর্তমানেও তাঁরা সেই ঐক্য ধরে রাখতে চান। চেয়ারম্যান পদে প্রত্যেকে নিজ নিজ প্রার্থিতা ঘোষণা করলেও ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে এলাকার বৃহত্তর স্বার্থ ও সামাজিক ঐক্য তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তাঁরা আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের এলাকার প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিত আলোচনা ও পারস্পরিক মতামতের ভিত্তিতে পাঁচজনের মধ্য থেকে একজন যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এরপর সবাই একযোগে সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন।

প্রার্থীদের ভাষ্য, নির্বাচনে জয়লাভের লক্ষ্যে তাঁরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান না; বরং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান। যেকোনো পরিস্থিতিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করে তাঁরা বলেন, “ঐক্যই আমাদের হাতিয়ার। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনব।”

স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজামণ্ডপ পরিদর্শন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ কর্মসূচি শেষ হয়। পাঁচ গ্রামের মানুষের এই সম্মিলিত উদ্যোগ আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পাঁচ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে কাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হবে, তা আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি