দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাসগুপ্তের দিকনির্দেশনায় নদীতে অভিযান পরিচালনা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়।
নদীর মা ইলিশ সংরক্ষণ ও জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।