1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা জামপুরে জাকির হোসেন বাবুকে ঘিরে নির্বাচনী তৎপরতা দিঘলিয়ায় চায়ের দোকানে গুলি, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ

বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Spread the love

‎নাজমুস সাকিব, কচুয়া বাগেরহাট প্রতিনিধি:‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাগেরহাটের কচুয়া উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) আগামী দুই বছরের জন্য এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
‎অনুমোদিত কমিটিতে দৈনিক স্পন্দন-এর কচুয়া প্রতিনিধি মো. তুহিন খান-কে সভাপতি এবং চ্যানেল এস-এর কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
‎কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মো. সাইদুল শিকদার (দৈনিক প্রতিদিনের কথা), সহসভাপতি মো. সাইফুল ইসলাম ও শরিফ তুহিন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম হুমায়ুন (প্রাইম টেলিভিশন) ও মো. তারিকুল ইসলাম (গ্রামের কাগজ)।
‎এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে— দপ্তর সম্পাদক নাজমুস সালেহিন সুজন, কোষাধ্যক্ষ খান সুমন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাসেল শেখ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।
‎কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— উজ্জ্বল কুমার দাস ও আওসাফুর রহমান। সাধারণ সদস্য পদে রয়েছেন— তারিকুজ্জামান মোল্লা, মুন্না শেখ, মল্লিক শাহিনুর রহমান, এমরান হোসেন, নাজমুস সাকিব ও নয়ন।
‎নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
‎এদিকে, বিএমএসএফ কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি