1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নওগাঁয় ভাসমান রেস্টুরেন্টে আগুন-২৮টি ছাগল, পুড়ে ছাই - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার চাঁদপুরে ফেসবুকে কম দামে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন নোয়াখালী বেগমগঞ্জে আগস্ট মাসের ২২ দিনে ছয়টি গুলিবর্ষণ হবিগঞ্জের খোয়াই নদীতে উজানের ঢলে পানি বেড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে

নওগাঁয় ভাসমান রেস্টুরেন্টে আগুন-২৮টি ছাগল, পুড়ে ছাই

রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
Spread the love
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁ সদরে একটি ভাসমান রেস্টুরেন্টে আগুন লেগে ২৮টি ছাগল, শুকনো খাবার সহ আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে ছাই। সদর উপজেলার নওগাঁ-দুলবহাটি সড়কের পাশে তালতলির বিল, ভাসমান রেস্টুরেন্টে বুধবার সকাল ৭টার দিকে আগুন লাগে।রেস্টুরেন্ট মালিক ও স্থানীয় এলাকাবাসী জানায়, বিলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রেস্টুরেন্টে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক একেএম মুরশেদ বলেন, এক ব্যক্তির ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা দেই। সেখানে পৌঁছানের আগেই রেস্টুরেন্টটি পুড়ে যায়।‘যেহেতু লোকালয় থেকে কিছুটা দূরে তাই আগুন লাগার বিষয়টি জানতে সময় লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
চকপ্রাণের বাসিন্দা টিটু আহম্মেদ আহম্মেদ বলেন, ‘এরশাদের ভাসমান রেস্টুরেন্ট কাঁঠ, টিন ও বাঁশ দিয়ে তৈরি । তালতলী বিলে যারা ঘুরতে আসত তারা এই ভাসমান রেস্টুরেন্টে বসে সময় কাটাত। আমাদের ধারণা কেউ শক্রতা করে আগুন লাগিয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ বের করা হোক এটাই প্রত্যাশা।ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট মালিক এরশাদ হোসেন বলেন, ‘আমি ২০১৬ সালে রেস্টুরেন্টটি চালু করি। গত বছর থেকে ছাগল পালছি। রাতের বেলা ভাসমান রেস্টুরেন্টের সঙ্গে লাগানো একটি ঘরে ছাগলগুলো রাখি।
‘আজ সকালে আমার এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আমি তাড়াহুড়ো করে গিয়ে দেখি সব কিছু পুড়ে যাচ্ছে। রেস্টুরেন্টে ২৮টি ছাগল, শুকনো খাবার ও আনুষঙ্গিক জিনিসপত্র ছিল।’তিনি আরও বলেন, ‘কয়েক মাস ধরে পাহারার জন্য রাতে কেউ থাকে না। তার সুযোগে হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে এমনটা করেছে আমার সঠিক ধারণা নাই।এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন,‘ভাসমান রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রেস্টুরেন্ট মালিক এরশাদের সঙ্গে আমার কথা হয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares