1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাবনার ব্রিজটির উচ্চতা কম:নৌযান চলাচল বন্ধ হতে পারে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

পাবনার ব্রিজটির উচ্চতা কম:নৌযান চলাচল বন্ধ হতে পারে

জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Spread the love

চলনবিল অঞ্চলে কাটা নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজের উচ্চতা কম হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ব্রিজটির উচ্চতা কম হওয়ায় বর্ষা মৌসুমে নৌকা, বাল্কহেড, পণ্যবাহী ট্রলার ও পর্যটকবাহী বড় নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাটা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এ অবস্থায় ব্রিজটির নির্মাণকাজ স্থগিত, নকশা সংশোধন এবং উচ্চতা বাড়ানোর দাবি জানিয়ে সংশ্লিষ্ট আট কর্মকর্তাকে আইনি নোটিশ (জাস্টিস ডিমান্ড নোটিশ) দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করে, স্থানটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত কোনো নৌ চ্যানেল নয়। এর নকশা ও উচ্চতার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন।

আইনি নোটিশ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আরইউআইপি-২)’-এর আওতায় ছাইকোলা ইউপি থেকে হান্ডিয়াল ইউপি অফিস সড়কের মুনিয়াদিঘী কৃষি কলেজের কাছে কাটা নদীর ওপর ৮৮ দশমিক ১০ মিটার দীর্ঘ পিএসবি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ৬ কোটি ৩০ লাখ টাকার বেশি চুক্তিমূল্যের এ কাজ বাস্তবায়ন করছে আইসিএল প্রাইভেট লিমিটেড-ওসি (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares