1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

কালিয়ায় হামলার নিহত দুই বিএনপি কর্মীর জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
Spread the love

মোঃ তরিকুল ইসলাম, নড়াগাতী থানাপ্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় নিহত দুই বিএনপি কর্মীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালিয়া এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী একটি মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির দুই কর্মী নিহত হন । হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
নিহত দুই বিএনপি কর্মীর নামাজে জানাজা ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আসরের নামাজের পর কালিয়া পাইলট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের সংসদ জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা মহানগরের বিএনপি সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান মোঃ শফিকুর ইসলাম (মনা) নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক মোঃমোস্তাফিজুর রহমান (আলেক) কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম, ওহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি মোঃ শেখ সেলিম এ ছাড়া জানাজায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।এ ঘটনাকে কেন্দ্র করে কালিয়া আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনার পরে এলাকায় কোন অপিরিতিকর ঘটনা ঘটে নাই, তবে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে,
এ সময় জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহিন এবং সোহেলের মামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ও সাধারণ জনগণ যাতে করে কালিয়া উপজেলায় এধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি