1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
হিলিতে কাঁচামরিচের কেজি ২৪০টাকা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

হিলিতে কাঁচামরিচের কেজি ২৪০টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
Spread the love

দিনাজপুরের হিলিতে উঠানামা করছে দেশি কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজিপ্রতি ২৪০ টাকা এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে হিলির কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা অটোচালক আতাউর রহমান জানান, তার সংসারে চার সদস্য। তিনি নিজেই অটো চালিয়ে সংসার পরিচালনা করেন। দিনে ৩০০ থেকে ৫০০ টাকা আয় হলেও কাঁচাবাজার করতেই সব টাকা শেষ হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ার কারণে তার মতো আরও অনেক নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। তাদের দাবি- নিয়মিত বাজার মনিটরিং করতে হবে, তাহলে জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা দিনমজুর ইউসুল আলী জানান, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় জিনিস। এই পেঁয়াজ ছাড়া রান্না হয় না। দুসপ্তাহ আগে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকার মধ্যেই ছিল। কিন্তু বন্যার কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। হিলি পোর্টে কাজ করি, কোনো দিন কাজ হয় আবার কোনো দিন কাজ হয় না। কিন্তু বাড়িতে তো খাবারের জন্য কাঁচাবাজার প্রয়োজন। ধারদেনা করে হলেও বাজার করতে হচ্ছে। পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে কষ্ট পোহাতে হচ্ছে তাদের।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিল্পব শেখ জানান, একদিনের ব্যবধানে দেশের মোকামে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২০ টাকা কমেছে। গতকাল ২৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কমেছে।

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, পেঁয়াজের বাজার গত তিন দিন থেকে স্থিতিশীল রয়েছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। সারা দিনে দুই বস্তা পেঁয়াজ বিক্রি করাই কষ্টকর হয়ে পড়েছে। তবে ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি হয় সেক্ষেত্রে দেশি পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে বলেও জানান তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares