1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

জয়পুরহাটে রাস্তা পরিষ্কার করলেন জয়পুরহাট -১ এর সংসদ সদস্য

মোঃ মিশিকুল মন্ডল,জয়পুরহাট জেলা প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Spread the love

মোঃ মিশিকুল মন্ডল,জয়পুরহাট জেলা প্রতিনিধি :কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, আমরা এই জেলার সকল সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে চাই। আমরা জয়পুরহাটে এমন একজন প্রতিনিধি নির্বাচিত করেছি যার মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।শহর শাখার জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান বলেন, সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং রাস্তা পরিষ্কার কাজে অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।এ সময় পথচারী আরিফুল ইসলাম বলেন, মাননীয় এমপির এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি