1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নওগাঁয় বৈকালিক সেবা দিতে রোগীর অপেক্ষায় ডাক্তার - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

নওগাঁয় বৈকালিক সেবা দিতে রোগীর অপেক্ষায় ডাক্তার

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
Spread the love
রাশেদুজ্জামান নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে বৈকালিক চিকিৎসাসেবা। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্টরা রোগী দেখবেন। সরকারি নির্ধারিত ফি দিয়ে স্বল্প খরচে রোগীরা সেবা নিতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এ সেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ সেবার কার্যক্রম চলবে।
চেম্বারে ডিউটিতে একজন অধ্যাপকের ফি ৫০০ টাকা, সহযোগী অধ্যাপকের ফি ৪০০ টাকা, সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা এবং এমবিবিএস/বিডিএস ও সমমানের চিকিৎসকদের ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
হাসপাতালের তৃতীয় তলায় জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. ফারহানা আখতার ফারুক তন্দ্রা বিশেষজ্ঞ সেবা কক্ষে ফিতা কেটে বৈকালিক চিকিৎসাসেবার উদ্বোধন করা হয়। এরপর দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে মেডিকেল অফিসারের কক্ষে ঘুরে দেখেন বিভাগীয় পরিচালক। উদ্বোধন পর থেকেই ডা. ফারহানা আখতার ফারুক তন্দ্রা চিকিৎসাসেবা দিতে তার কক্ষে বসেছিলেন। এসময় কক্ষের সামনে তার কয়েকজন সহযোগীও বসে ছিলেন। তবে বিকেল ৪টা পর্যন্ত কোনো রোগীকে সেবা নিতে দেখা যায়নি। এসময় তিনি বলেন, রোগীর জন্য অপেক্ষা করছি কিন্তু রোগী আসছে না।আজকের বৈকালিক সেবার প্রথম দিনে রোগী দেখতে পারলে বা চিকিৎসা দিতে পারলে ভালো লাগতো।
নওগাঁ সিভিল সার্জন ডা. আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, আগে রোগীরা বাইরে চিকিৎসা নিতেন। এখন সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবেন।রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। এমনকি ভবিষ্যতে অপারেশন ব্যবস্থাও চালু করা হবে। সপ্তাহে ছয়দিন এ সেবা চালু থাকবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares