1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷ জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

পাবনায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে নিহত ২

মনসুর আলম খোকন,পাবনা জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
Spread the love
মনসুর আলম খোকন,পাবনা জেলা প্রতিনিধি: পাবনা- বগুড়া মহাসড়কে রাষ্ট্রীয় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়ার সমাসনারী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাঁথিয়া উপজেলার নাগডেমরা
ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার (৩০) ও একই গ্রামের আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২) নিহত হয়েছেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বেড়া থেকে একটি সবুজ সিএনজি যাত্রী নিয়ে কাশিনাথপুরের দিকে যাওয়ার পথে পাবনা থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের একটি পিকআপের সাথে সাঁথিয়ার সমাসনারী মাদ্রাসার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হয়। ঘটনাস্থলেই সাঁথিয়ার ভিটাপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২) নিহত হন এবং একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহারকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ।
পাইকরহাঁটি গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে আলমগীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও সাজেদুল ইসলাম ও স্বপন হোসেন বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন নিহত হন।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি