1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জয়পুরহাটে ট্রেনের ইঞ্জিন বিকল,যাত্রীরা দুর্ভোগে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

জয়পুরহাটে ট্রেনের ইঞ্জিন বিকল,যাত্রীরা দুর্ভোগে

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
Spread the love
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টা ২২ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছাড়ার পর প্ল্যাটফর্মের কাছেই ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এই ঘটনা ঘটে।
এতে সান্তাহার, আহসানগঞ্জ, আব্দুলপুর, রাজশাহীগামী ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ট্রেনটি রেলস্টেশনের এক নম্বর লাইনে অবস্থান করছে। পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের কার্যালয় সূত্র ও ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এরপর ৪ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ অবস্থায় প্ল্যাটর্ফমের কিছুদূর গিয়ে ট্রেনটি আবারো প্ল্যাটর্ফমে ফিরে আসে।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকজন যাত্রীরা বলেন, জরুরি কাজে রাজশাহী যাচ্ছিলাম। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছাড়ার পর থেকেই কেমন করছিল। আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ছাড়ার পর প্ল্যাটর্ফম অতিক্রম না করতেই ট্রেনটি আটকে যায়।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ১০টা ২৮ মিনিটে ট্রেনটি প্ল্যাটর্ফমে ফিরে আসে। ইঞ্জিন এখনো সচল হয়নি।
জয়পুরহাট রেলওয়ে স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। ২০ মিনিট পর আক্কেলপুর স্টেশনে পৌঁছে। কিন্তু আজ দেরি করেছে। বিকল্প ইঞ্জিন আক্কেলপুর স্টেশনে পৌঁছার পর ট্রেনটি আবার যাত্রা করবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares