1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

পাবনায় আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

মনসুর আলম খোকন সাঁথিয়া, পাবনা
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
Spread the love

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোরচক্রের ৮ সদসক্যে গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছে । রোববার সকাল ১১টায় সাঁথিয়া থানাচত্বরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ওসি (তদন্ত) কোমল কুমার দেবনাথ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি সাঁথিয়ার গাগড়াখালি গ্রামের মোস্তাক হোসেনের গোয়ালঘর থেকে ২টি গরু চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার সূত্র ধরে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সাঁথিয়া থানা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির সাথে সরাসরি জড়িত সংঘবদ্ধ আন্ত:জেলা গরুচোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাঁথিয়া বাজার এলাকার খয়ের প্রাং এর ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৩৪), সেলন্দা গ্রামের নবাব সরদারের ছেলে তরুন সরদার (২১), চাটমোহর থানার মৃত হারেজ আলীর ছেলে শিহাব উদ্দিন (২৫),সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চড়াচিথুলিয়া গ্রামের আওয়াল প্রাং’র ছেলে আকরাম হোসেন সজল (৩৫), রায়গঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে সাহেদ আলী (৪৪), উল্লাপাড়া থানার ভেংরী গ্রামের বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম বিশা (৪০), সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের জাকের সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও সিরাজগঞ্জ সদরের মহিষামোড়া গ্রামের আমিনুল মাষ্টারের ছেলে আনোয়ার হোসেন (৩৬)। গ্রেফতারকৃতদের নিকট থেকে গরু উদ্ধার করতে না পারলেও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক ও গরু বিক্রির ৯ হাজার টাকা ৬টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নামে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি