1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিস্ফোরক মামলায় নওগাঁয় বিএনপির ৮ নেতা কারাগারে - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় নওগাঁয় বিএনপির ৮ নেতা কারাগারে

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
Spread the love
রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর ও মান্দা উপজেলায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট  নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ওই আটজন জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক ও বিশ্বজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
নওগাঁ সদর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জেড এইচ খান মানিক ও দেওয়ান মোস্তাকিন আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা।
মান্দা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা হলেন, মান্দা উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ, গনেশপুর ইউনিয়ন বিএনপর সাবেক সাধারণ সম্পাদক বকুল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল ইসলাম ও গনেশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা কলেজের সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। এ ঘটনায়  জেলা ছাত্রলীগের সদস্য মোশাররফ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এজহারভুক্ত চার আসামি আজ দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে গত ২৫ নভেম্বর রাতে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মান্দা থানা পুলিশ ককটেল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সসংগঠনের ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা হিসেবে ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজহারভুক্ত চার আসামি আজ দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি সপ্তাহে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর, পত্নীতলা ও বদলগাছী থানার মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৩০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সবগুলো মামলা গত বছরের নভেম্বর মাসে করা হয়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares