1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তীব্র কনকনে শীত"ক্লাস চলছে খোলা আকাশের নীচে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

তীব্র কনকনে শীত”ক্লাস চলছে খোলা আকাশের নীচে

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
Spread the love

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুুরহাটের সীমান্ত ঘেঁষা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন। এই ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। ফলে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে কষ্ট করে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিশু শিক্ষার্থীরা।

গতকাল (০৬ শুক্রবার) খোঁজ নিয়ে বিষয়টি জানা যায়, এমনকি গত শনিবার (১ জানুয়ারি) রাতে বিদ্যালয় অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের দাপ্তরিক সব নথিপত্র, আসবাবপত্র, শেখ রাসেল কর্নারসহ পুড়ে যায় অফিস কক্ষ সংলগ্ন প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ। ফলে ঘর না থাকায় শিক্ষকরা শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় উপজেলা থেকে শিশুদের জন্য বিনামূল্যের পাঠ্যবই তুলে নিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে রেখে আসি। সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে জানান, বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি এসে দেখি অফিস কক্ষ এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ পুড়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের সব কাগজপত্র ও শিক্ষা উপকরণও পুড়ে গেছে। রাতের অন্ধকারে কে বা কারা আমার স্কুলে আগুন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় গত রোববার লিখিত অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক অভিযোগটি করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুড়ে গেছে। প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে। তদন্ত তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares