1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

নওগাঁয় ক্ষতিকর রং মিশ্রিত ভেজাল গুড় ধ্বংস

রাকিবুল ইসলাম, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি 
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
Spread the love
রাকিবুল ইসলাম, মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে র‌্যাব ও ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করার অপরাধে ৪ গুড় ব্যবসায়ীকে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ৪ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে গুড় তৈরির ভেজাল উপকরণ সহ ৫শ ৯ মন গুড় ধ্বংস করেন।
জানা যায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫শ ৯মন ভেজাল গুড়, ১শ ৭৪ মন চিনির শিরা, ৬ কেজি ক্ষতিকর রং, ২ কেজি হাইড্রোজেনসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপনন করার অপরাধে “বুলেট গুড় কারখানা” এর প্রোপাইটার মোঃ বুলেট হোসেনকে ৩০ হাজার টাকা, ‘আমজাদ গুড় ঘর’ এর মালিক শ্রী প্রদীপ মন্ডলকে ৩০ হাজার টাকা “মালেক গুড় ঘর” এর মালিক মালেককে ২০ হাজার টাকা, ‘জামাল গুড়ের আড়ৎ’ এর মালিক মোঃ জামাল হোসেনকে ৮০ হাজার টাকা সহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং উক্ত ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করা হয়।
র‍্যাব আরও জানান, উক্ত ৪টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেছেন।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি