1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

জয়পুরহাটে ৪ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

রাশেদুজ্জামান রাশেদ প্রতিনিধি, জয়পুরহাট।
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
Spread the love

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি জনাব আলীকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৫,। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।গ্রেফতার ব্যক্তি কালাই উপজেলার বিয়ালা গ্রামের জাইবর আলীর ছেলে।

র‌্যাব জানায়,গত ২০১৮ সালের ১৯ ডিসেম্বর কিষন রুংটা নামে এক নারী তার নিজ বাড়িতে খুন হন।
জয়পুরহাট পৌরসভার মারোয়াড়ী পট্টিতে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা তার বাড়ি হতে নগদ অর্থ ও সোনা বাবদ প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে বিপিন রুংটা ২০১৮ সালের ২২ ডিসেম্বর বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু আড়াই বছর যাবৎ মামলার রহস্য উদঘাটন করতে না পারায় আদালত মামলাটি জয়পুরহাট সিআইডি’র কাছে হস্তান্তর করে। এরপর সিআইডি জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কাছে আসামি গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা চায়।

পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহারে আসামিকে শনাক্ত করতে সক্ষম হয় র‌্যাব। কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা’র নেতৃত্বে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ী ঘাট এলাকা হতে আসামি জনাব আলীকে (৩৭) গ্রেফতার করতে সক্ষম হয়।পরে রাতেই গ্রেফতার আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সিআইডি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি