1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মহাদেবপুরে ছাগল চুরি; ছাত্রলীগ নেতা আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

মহাদেবপুরে ছাগল চুরি; ছাত্রলীগ নেতা আটক

রফিকুল ইসলাম, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
Spread the love

রাকিবুল ইসলাম,মহাদেবপুর,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ছাগল চুরির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদারসহ (২২) দুজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বরদীপুর গ্রামের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর সরদারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদার এবং একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুন্না সরদার ও মুক্তার হোসেন মোটরসাইকেলে একটি ছাগল নিয়ে দ্রতগতিতে যাওয়ার সময় সেকেন্দার নামের একজন সাইকেল আরোহী সঙ্গে ধাক্কা লাগে। এতে সেকেন্দার পড়ে গিয়ে আহত হন। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল আটকিয়ে দ্রতগতিতে যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানান, ছাগল নিয়ে হাটে যাচ্ছেন। তাদের আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি সদস্য আব্দুস সাত্তারকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে আসেন। তারা ছাগলটি দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম থেকে চুরি করে হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বলে জানতে পারেন।
এদিকে ছাগলের মালিক জয়নাল হোসেন তার বাড়ির উঠানে ছাগল না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পাশের গ্রামের ছাগলকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখেন ছাগলটি তার। পরে ইউপি সদস্য আব্দুস সাত্তার পুলিশকে খবর দিলে তারা এসে মুন্না সরদার ও মুক্তার হোসেনকে আটক করেন। একই সঙ্গে মোটরসাইকেল ও ছাগল জব্দ করে থানায় নেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ এপ্রিলে কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। ওই কমিটিতে আটজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাদের মধ্যে মুন্না সরদারের নাম রয়েছে ছয় নম্বরে।
ছাগল মালিক জয়নাল হোসেন বলেন, ‘দুপুরে ছাগলটি বাড়ির সামনে বাঁধা ছিল। সে সময় বাড়ির বাইরে কেউ ছিলেন না। এ সুযোগে হয়তো ছাগলটি চুরি হয়। নামাজ পর এসে দেখি ছাগল সেখানে নেই। পরে জানতে পারি পাশের গ্রামে ছাগলসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছাগল। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব বলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একাধিক। তাদের মধ্যে মুন্না সরদার একজন। তবে তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি না আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।
এ বিষয়ে মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ছাগল চুরির ঘটনায় দুজনকে আটক করাসহ মোটরসাইকেল ও ছাগল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares