1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপি স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক:খাদ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

বিএনপি স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক:খাদ্যমন্ত্রী

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
Spread the love
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক দল। তারা এখনো স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। বাংলার মানুষ দেশবিরোধী শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না। আজ রোববার দুপুরে সাপাহার জেলা পরিষদ ডাক বাংলো মাঠে সাপাহার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম এখনো বলেন, “পাকিস্তান আমলে ভালো ছিলাম।” তাঁর কথায় স্বাধীনতাবিরোধীরা স্বস্তি পায়। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে এক হয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।’
নারীরাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে বলে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে, যার সরাসরি উপকারভোগী নারীরা। দরিদ্র সন্তানের লেখাপড়ার খরচ অভিভাবকের মুঠোফোনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচিত করেছে শেখ হাসিনার সরকার। তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক জিয়া। তিনি এখন পলাতক জীবন যাপন করেন। শেখ হাসিনার সরকার এ দেশে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত, তাদেরও বিচারের ব্যবস্থা করবে।
সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল ইসলাম, সাপাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান।
সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares