1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

নওগাঁয় ছোটদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
Spread the love
নওগাঁ প্রতিনিধি: “সুস্থ্য দেহে, সুন্দর মন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় ছোটদের কারাতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শরীরচর্চার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার পদ্ধতির প্রতি ছোট ছেলে-মেয়েদের আগ্রহী করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই কারাতে প্রতিযোগিতার আয়োজন করে আসছে জেলা ক্রীড়া অফিস। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালক/বালিকাদের ৯টি ওজন শ্রেণিতে এই কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নওগাঁর বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার সর্বোচ্চ সংখ্যক ৯টি পদক অর্জন করে বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, জেলা লাইব্রেরীয়ান এসএম আশিফ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবির, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক প্রমুখ। এসময় বক্তারা বলেন একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। খেলাধূলার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করাও অত্যন্ত প্রয়োজন। কারণ শরীর ফিট তো সবই ফিট। যদি শরীর ফিট না থাকে তাহলে কোন কাজেই কিন্তু মনোযোগ আসে না। আর তাই নিয়মিত শরীর চর্চার একটি উপযোগি পদ্ধতি হচ্ছে কারাতে প্রশিক্ষণ। শরীর চর্চার পাশাপাশি যে কোন বিপদ থেকে নিজেকে সহজেই রক্ষা করার অন্যতম একটি কৌশল হচ্ছে কারাতে। তাই ছোট বেলা থেকেই যদি কোন শিশু এই প্রশিক্ষনটি রপ্ত করতে পারে তাহলে তার ভবিষ্যতটি অনেক উজ্জ্বল হবে। আর এই কারাতের মাধ্যমেও যে কেউ বিশ্বের কাছে আমাদের দেশটিকে তুলে ধরতেও পারবে। তাই এই কারাতে কে আরো জনপ্রিয় করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি