1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

শিবগঞ্জ উপজেলা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত 

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
Spread the love

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ তালিকাভুক্ত) মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় পর্যায়ের (২য় ধাপ) সারা দেশে ২৬ হাজার ২শো ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি দেশের ৫২টি উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র শিবগঞ্জ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। এতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী।বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মো: তোহিদুল আলম টিয়া বলেন, দেশের ৫২টি উপজেলা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই গর্ব অক্ষুণ্ণ থাকুক সেটাই বড় প্রত্যাশা। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশফাকুর রহমান রাসেল জানান, শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই চ্যালেঞ্জটি কাঁধে তুলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে যে সমন্বিত পরিশ্রম করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম তা প্রসংশার দাবিদার। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ১ম পর্যায়ে ৭৩৭ টি, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৭৫ টি এবং ৩য় পর্যায়ে (২য় ধাপ) ৭৬টি সহ সর্বমোট ১১৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন।

 

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি