1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

ধামইরহাটে রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটলো ৭শত আম গাছ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
Spread the love
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমনি: নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কৃষকের ৭শত আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে জমিতে গিয়ে আম গাছের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান কৃষক পরিবার। মালিক পক্ষের বুকফাটা আর্তনাদে এলাকাবাসীরাও কেঁদে ফেলেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত গুনদেশাহার নামক গ্রামে।
জানা গেছে, ওই এলাকার মৃত গজিমদ্দিন মন্ডলের ছেলে মো. মজিবুর রহমান (৬৫) গুনদেশাহার মৌজায় প্রায় ৩৫ বছর পূর্বে ১একর ৪৯শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করেন। গত ২বছর পূর্বে সেই জমিতে তিনি ৭শত আমরুপালি গাছের চারা রোপণ করে। চলতি বছরে সেই গাছগুলোতে ফল আসার কথা জানিয়েছিল কৃষি কর্মকর্তারা। এরই মধ্যে রবিবার রাতে তার বাগানে বেড়ে ওঠা সকল আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৩লক্ষাধীক টাকার ক্ষতি হয়।
এবিষয়ে কৃষক মজিবুর রহমান জানান, আমার জমি-জমা নিয়ে কারো সাথে কোন রকম ঝামেলা নেই। গত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী নৌকার পক্ষ নেয়াতে বিরোধী প্রার্থীরা আমার বাগানের গাছ কেটে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে এলাকাবাসীরা জানান, নির্বাচনের পর থেকে ইউনিয়নে বেড়ে গেছে নানান রকম সহিংসতা মুলক কর্মকান্ড। ইতিপূর্বে ধান চুরিসহ নানান রকম আইনবিরোধী কাজ এলাকায় ঘটেছে। তারা এলাকার শান্তি ফিরে পেতে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি