1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত-২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত-২

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শৈরোমণিঃ
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
Spread the love
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শৈরোমণিঃ জয়পুরহাটের আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ এক আরোহীর মৃত্যু হয়েছে। এ সড়ক ঘটনায় আরো দুইজন আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (০৮ জানুয়ারি) বিকেলে আক্কেলপুর টু জয়পুরহাট প্রধান সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) ও একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে সাব্বির হোসেন (২০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রুকিন্দিপুর ইউপির পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা-বড় ভাই সাব্বির হোসেনকে নিয়ে সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে আসেন। স্কুলে ভর্তি শেষে তারা তিন জন একটি ব্যাটারি চালিত ভ্যানে চড়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছাইলে ভ্যানের একটি চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ওই যাত্রীবাহী চাকা ভ্যানটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সুমাইয়া খাতুনের বড় ভাই সাব্বির হোসেন মারা যান। স্থানীয়রা দুর্ঘটনাটি দেখে দ্রুত ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,যাত্রীবাহী ব্যাটারি চালিত ভ্যানের একটি চাকা ভেঙে গেলে ভ্যানটির চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আশা দ্রুতগতির কার্ভাড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক সুজন ও যাত্রী সাব্বির ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরো দুই জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ওসি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্ভাড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও দ্রুত গতির কার্ভাড ভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares