1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কর্তন-স্বপদে বহাল শিক্ষক ফারহানা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কর্তন-স্বপদে বহাল শিক্ষক ফারহানা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
Spread the love
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় জড়িত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রেখে তিনটি শিক্ষাবর্ষের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন,গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নোটিস বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষাসহ অন্যান্য যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।অফিস আদেশটি গতকাল অ্যাকাডেমিক ভবনের নোটিস বোর্ডে টানানো হলেও তাতে রেজিস্ট্রার গত ২১ নভেম্বর স্বাক্ষর করেছেন।চুল কাটার ঘটনায় শিক্ষার্থীরা শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বরখাস্তের দাবিতে ক্যাম্পাসে লাগাতার আন্দোলন করেন। তবে সে দাবি উপেক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্বপদে বহাল করল।এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এ সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলে অনেক আগেই নেওয়া যেত। শুধু শুধু সময়ক্ষেপণ করেছে প্রশাসন। মূলত শিক্ষিকা ফারহানার পক্ষ নিতেই এমন টালবাহানা করা হয়েছে,গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন পরীক্ষার হলে ঢুকে প্রথমবর্ষের ১৪ ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে, এ ঘটনার প্রতিবাদ ও শিক্ষিকা ফারহানার অপসারণ দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করলে তাকে সাময়িক বরখাস্ত ও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।গত ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি, কিন্তু শিক্ষিকা ফারহানার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট সভা মুলতবি করা হলে ফের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।অতপর প্রশাসনের আশ্বাসে ২৮ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares