1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চারঘাটে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে ক্ষোভের সৃষ্টি - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

চারঘাটে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে ক্ষোভের সৃষ্টি

মো: মোহাইমেনউল (স্বপন) চারঘাট রাজশাহী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
Spread the love

মো: মোহাইমেনউল (স্বপন) চারঘাট রাজশাহী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চারঘাটে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে গেছেন শতাধিক নারী-পুরুষ, ক্ষোভ সৃষ্টি হয়েছে টিকা গ্রহিতারে মধ্যে চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: মো: মোহাইমেনউল (স্বপন) মোবাইল মেসেজ আসার পরেও নির্ধারিত সময়ে কোভিড-১৯ প্রতিরোধে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে এসে ফিরে গেছেন টিকা গ্রহিতারা। এতে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে টিকা গ্রহিতাদের মাঝে। প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ করেছেন অনেক আগেই। এবার দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে এমন ভোগান্তিতে হতবাক টিকা গ্রহিতারা। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম রবিনের দাবি বরাদ্দকৃত টিকা ফুরিয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।জানা যায়, প্রায় মাস খানেক আগে প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ ঘোষনা করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে দ্বিতীয় ডোজের টিকা দেয়া চলমান ছিল। কিন্তু দ্বিতীয় ডোজের টিকা দেয়া চলমান থাকলেও হঠাত করে টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে টিকা গ্রহিতাদের মাঝে। মোবাইল ফোনে টিকা দেয়ার মেসেজ পাওয়ার পরে নির্ধারিত সময়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে টিকা নিতে এসে ফিরে গেছেন প্রায় শতাধিক দ্বিতীয় ডোজের টিকা গ্রহিতারা। দুর-দুরান্ত থেকে আসা নারী পুরুষ টিকা না পেয়ে ফিরে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে চারঘাটে টিকা গ্রহিতাদের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা।টিকা নিতে আসা উপজেলার নিমপাড়া ইউনিয়নের মো: সাইফুল ইসলাম জানান, মোবাইল ফোনে দ্বিতীয় ডোজের টিকা দেয়ার নির্ধারিত তারিখ ছিল রোববার। সেই মোতাবেক দুপুর সাড়ে বারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে এসে দেখি টিকা দেয়া বন্ধ ঘোষনা করেছেন কর্র্তৃপক্ষ। টিকা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন টিকা দেয়া বন্ধ। কবে পাবো তাও বলতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে পড়েছেন কালুহাটি এলাকা থেকে আসা ৪৮ বয়সী নারী শহিদা বেগম, ৫৫ বছর বয়সী আইনাল হক, ৫৯ বছর বয়সী ফাতেমা খানমসহ একাধিক নারী-পুরুষ। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও টিকা না পেয়ে ফিরে গেছেন এমন প্রায় শতাধিক নারী-পুরুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন টিকা গ্রহিতারা। বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম রবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বরাদ্দকৃত টিকা শেষ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে টিকা দেয়া শুরু হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares