1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা

মো মনিরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মো মনিরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে “জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান।​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বরেণ্য কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম ওহিদুন্নবী এবং সরকার মাজহারুল মান্নান।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বাংলা ভাষা ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এবং তরুণ সমাজকে সঠিক পথ দেখাতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই।”
​প্রধান আলোচকের বক্তব্যে কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার বলেন, “নজরুল কেবল অতীতের কোনো কবি নন, তিনি আমাদের বর্তমান ও ভবিষ্যতের অনুপ্রেরণা। জাতীয় জীবনের প্রতিটি সংকটে নজরুলের দ্রোহ ও সাম্যের বার্তা আমাদের নতুন করে পথ দেখায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের মূল চেতনা পৌঁছে দিতে আমাদের আরও উদ্যোগী হতে হবে।”
​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক কাজী নজরুল ইসলামকে পাঠ করার মাধ্যমে সমাজে শোষণহীন ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা সম্ভব।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে উপজেলা পর্যায়ে নজরুল সাহিত্য ও সংস্কৃতির প্রসারে আরও কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন।​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares