1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১ শিরখাড়া ইউ নির্বাচনে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র সবুজ বাঘা নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
Spread the love

৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও,যোগদান করলেন নবাগত ইউএনও আনোয়ার হোসাইন পঞ্চগড় প্রতিনিধি, দীর্ঘ ৫২ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকার পর অবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করেছেন আনোয়ার হোসাইন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মস্থলে যোগ দেন। নবাগত ইউএনও কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা ও স্বাগত জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসাইন তেঁতুলিয়ায় যোগদানের আগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সীমান্তবর্তী ও পর্যটনসমৃদ্ধ উপজেলা তেঁতুলিয়ায় ইউএনও পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও দাপ্তরিক কার্যক্রমে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে নতুন ইউএনও দায়িত্ব নেওয়ায় উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং, সরকারি উন্নয়ন প্রকল্পের তদারকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক সেবায় প্রশাসনিক নেতৃত্ব আরও কার্যকর হবে বলে প্রত্যাশা তাদের। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন,তেঁতুলিয়া উপজেলায় ইউএনও হিসেবে সদ্য যোগদান করেছি। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, ইউএনওসহ তেঁতুলিয়া উপজেলার ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর সংকট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। দীর্ঘদিনের জনবল সংকটের কারণে এসব দপ্তরে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও উঠে আসে ওইসব প্রতিবেদনে। মো: রনি মিয়াজী

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি