1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১ শিরখাড়া ইউ নির্বাচনে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র সবুজ বাঘা নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার

নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি

মো মনিরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মো মনিরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি:  রংপুর রেঞ্জ ডিআইজি’র দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নীলফামারী জেলা সফর করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়। ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নীলফামারী জেলা সফরের শুরুতে পুলিশ সুপারের কার্যালয়ে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন। পুলিশ লাইন্স, নীলফামারীতে ডিআইজি মহোদয়কে শুভেচ্ছা জানান। পুলিশ লাইন্স অস্ত্রাগার প্রাঙ্গণে গার্ড অব অনার গ্রহণ করেন রেঞ্জ ডিআইজি মহোদয়। নীলফামারী পুলিশ লাইন্স পুকুরঘাটে বৃক্ষরোপণ করেন ডিআইজি মহোদয়।

পরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। কল্যাণ সভায় ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন পুলিশ সদস্যের শক্তি শুধু তাঁর ইউনিফর্মে নয়, তাঁর শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধে। কর্মস্থলে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। পুলিশ সদস্যদের কল্যাণে শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি ভবিষ্যৎ পুলিশিংকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান এবং অপপ্রচার বা বিভ্রান্তির মাধ্যমে এ সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। সফরের বিভিন্ন পর্যায়ে নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পেশাদারিত্বে দৃঢ়, কল্যাণে অঙ্গীকারবদ্ধ, জনসেবায় নিবেদিত বাংলাদেশ পুলিশ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি