1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান

লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Spread the love

লালমনিরহাটের হাতীবান্ধায় বনচৌকি সীমান্তে ধান ক্ষেতে কাজ করার সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে লিটন মিয়া (২৭) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে একদল বিএসএফ সদস্যের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে ধাওয়া করলে সঙ্গে থাকা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে তারা পালিয়ে যান।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, বিকেলে বনচৌকি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমঝোল নামক স্থানে বাংলাদেশি নাগরিক লিটন মিয়া ফসলি জমিতে কাজ করতে গেলে ভারতের ‘৭৮ বিএসএফ ব্যাটালিয়ন’ পাগলিমারি ক্যাম্পের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এসময় ভারতীয় বিএসএফ সদস্যরা কৃষক লিটন মিয়াকে মারধর করেন।

এতে ক্ষুব্ধ হয়ে পাশে থাকা কৃষকরা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি রেখে পালিয়ে যান। পরে কৃষকরা সেগুলো বোনচৌকি ক্যাম্পে জমা দেন।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক লিটন মিয়া বলেন, ‘বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে কাজ করতে গেলে বিএসএফ এসে বাধা দেন। এতে প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করে ভারতের অভ্যন্তরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পাশে থাকা অন্য কৃষকরা এসে আমাকে বিএসএফ সদস্যদের কাছ থেকে উদ্ধার করে। আমার হাতে ও পায়ে প্রচুর মারধর করেছে। আমি এর বিচার চাই।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, ‘বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares