1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার প্রধান আসামির মৃত্যুদন্ড খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে তিন জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ পাবনার ব্রিজটির উচ্চতা কম:নৌযান চলাচল বন্ধ হতে পারে ময়মনসিংহ ফুলবাড়িয়ায় এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাই পালিয়েছে নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা

জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ

জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Spread the love

জামালপুরের নরুন্দি বাজার এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ২২ মণ (৯০০ কেজি) ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দ করা মাংস পরে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হানচারপাড় গ্রামের জুয়েল (৪০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডোবাকান্দি গ্রামের শহীদ মিয়া (৪০), চরদোবাকান্দি গ্রামের আলফাজ মিয়া (৪৫), মধুপুর উপজেলার শোলাকুড়ি গ্রামের হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার বাটকুল গ্রামের রাসেল মিয়া (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর পিকআপের চালক ও হেলপারকে দেওয়া হয় দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জানা যায়, রোববার সকাল ৬টার দিকে জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়ন থেকে মাংসের বস্তাগুলো নিয়ে একটি পিকআপ নরুন্দি বাজারের মিরাপুর ঘাট এলাকায় আসে। গাড়ি থেকে বস্তাগুলো নামানোর সময় মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পিকআপটি আটক করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে। এ সময় গাড়িতে থাকা ১৩ বস্তা ঘোড়ার মাংস উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাংসগুলো পিকআপে করে ঢাকায় নেওয়া হচ্ছিল।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares