1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ,আটক ৩

আছাবুর হোসেন শান্ত, দৌলতপুর থানা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আছাবুর হোসেন শান্ত, দৌলতপুর থানা প্রতিনিধি:খুলনা নগরীর দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দোতলার স্টুডিও রুমে এ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ।

আটকরা হলেন কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে এক হাজার টাকার তিনটি এবং ৫০০ টাকার দুটি নোটসহ মোট ৪ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। জব্দ করা নোটগুলোর গায়ে কলম দিয়ে ‘DEMO’ লেখা ছিল।

এ ছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি এক্সটার্নাল হার্ডডিস্ক এবং জাল নোট প্রিন্ট করার কাজে ব্যবহৃত একটি কালার লেজার প্রিন্টার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা পরস্পর যোগসাজশে এসব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি