1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে পরকীয়ার জেরে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোসলেহ উদ্দিনকে (৫৫) আটক করেছে পুলিশ।রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধারসহ অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিনকে আটক করে।

নিহত হাসি বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবদুল খালেক ভুঁইয়ার মেয়ে। আটক মোসলেহ উদ্দিন সাইচাপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৩৩ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে ৬ মাস আগে দেশে ফেরেন। এই দম্পতির সাইমন হোসেন (১৯) ও খাদিজা আক্তার (১৬) নামের দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরকীয়া ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। এর জেরে প্রায়ই হাসি বেগমের ওপর নির্যাতন চালাতেন স্বামী মোসলেহ উদ্দিন। ঘটনার দিন দুপুরে হাসি বেগমকে মারধর করা হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাসি বেগমকে মৃত ঘোষণা করেন।নিহতের মেয়ে খাদিজা আক্তার জানান, তিনি স্কুল থেকে বাড়ি ফিরে মাকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্রও এলোমেলো ছিল।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি