1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এখলাছ (৩০) নামে এক নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে। পরে ঘাতক ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী তার ঘরে ঢোকেন। এসময় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদহে দেখতে পান।হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি