1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শেরপুরে জেল ভেঙে পালানো সাড়ে ৩শ আসামি এখনো অধরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে জেল ভেঙে পালানো সাড়ে ৩শ আসামি এখনো অধরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Spread the love

২০২৪ সালের ৫ আগস্ট বিকালে লাঠিসোটা ও অন্যান্য অস্ত্রে সজ্জিত একদল হামলাকারী কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা কারাগারের অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর করে কারাগারের বিভিন্ন কক্ষ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে পুড়ে যায় কারাগারের সব নথিপত্র। লুট করা হয় কারারক্ষীদের অস্ত্র।

এদিকে নিরাপত্তার স্বার্থে কারা কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ ঘটনায় পালিয়ে যায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন মামলার প্রায় ৫১৮ কয়েদি। এদের মধ্যে ৩৪৬ জনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অভিযানে এ পর্যন্ত মাত্র ১৭২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র কিছু উদ্ধার করা গেলেও বিপুল পরিমাণ গুলি এখনো উদ্ধার হয়নি।

শেরপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ আবদুস সেলিম বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

জেলার আবদুস সেলিম বলেন, হামলার সময় কারাগারের কম্বল, বালিশ, ফ্যান, সিসিটিভি ক্যামেরা, ওষুধ, আসবাবপত্র এবং বস্তাভর্তি খাদ্যসামগ্রী লুট করা হয়। তৎকালীন জেল সুপার লিপি রানী সাহার সরকারি বাসভবনেও হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী লুট হয়।

তিনি জানান, ভবনের ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। সংস্কার শেষে ২০২৪ সালের ১২ ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়।

হামলার সময় কারাগারের সব গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেলেও এক কর্মচারীর কাছে থাকা ল্যাপটপে সংরক্ষিত কারা গোয়েন্দা তথ্যভাণ্ডার (পিআইডিএফ) অক্ষত থাকায় সেটি রক্ষা করা সম্ভব হয়েছে।

জেলার বলেন, পলাতক বাকি বন্দিদের গ্রেফতার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার সময় লুট হওয়া ৯টি চীনা রাইফেল ও শটগানের সব অস্ত্র উদ্ধার করা গেলেও চীনা রাইফেলের ৮৪৪ রাউন্ড গুলির কোনো হদিস মেলেনি। শটগানের ৩৩১ রাউন্ড গুলির মধ্যে মাত্র ৩২ রাউন্ড উদ্ধার হয়েছে। অর্থাৎ মোট ১ হাজার ১৭৫ রাউন্ড গুলির মধ্যে এখনো ১ হাজার ১৪৩ রাউন্ড উদ্ধার হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঞা যুগান্তরকে বলেন, কারাগার থেকে আসামি পলায়নের বিষয়ে ইতোমধ্যে আমরা অনেক আসামিকে গ্রেফতার করেছি এবং লুট হওয়া সব অস্ত্র এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares