1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃযশোরের কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অসকস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতেই সংস্থার সদস্য সার্জেন্ট রেজাউলের আম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট রফিকুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের সকল সদস্য, তাদের পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান। প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ড. হাবিবুর রহমানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পরও তারা সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সমাজের কল্যাণে ভালো কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
সভায় সংগঠনের সভাপতি, সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। কোনো সদস্য বিপদে পড়লে দল-মত নির্বিশেষে সবাইকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জন করবে, তাদের উৎসাহিত করতে ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস ও সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান ও কর্পোরাল শহীদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাসিক সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভা শেষে সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি