1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নীলফামারীতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

নীলফামারীতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

মো: মনিরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
Spread the love

মো: মনিরুজ্জামান,নীলফামারীর জেলা প্রতিনিধি: সোমবার (১১ মে) জেলা শহরের ডিসির মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিসিবি ডিলার সবুজ ও অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সরাসরি কয়েকটি পরিবারের হাতে টিসিবির বিশেষ প্যাকেজ তুলে দেন।

সরকার নির্ধারিত স্বল্পমূল্যে ৪৮০ টাকার বিশেষ প্যাকেজের আওতায় উপকারভোগীদের মাঝে সরবরাহ করা হচ্ছে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর ক্রয়ক্ষমতা ধরে রাখতে টিসিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং অসহায় ও সীমিত আয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন নিয়মিত তদারকি করছে বলেও জানান তিনি, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি এই সুবিধা পান।

এদিকে স্থানীয় উপকারভোগীরা জানান, খোলা বাজারে পণ্যের উচ্চমূল্যের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে টিসিবির মাধ্যমে তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares