1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

মো: সাইদুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

মোঃ সাঈদুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকায় খড়ের ঢিপি (পালা)তে আগুন দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ধারাবাহিকভাবে প্রায় ১০ থেকে ১২টি খড়ের ঢিপিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছিল। এতে এলাকার বহু কৃষক ও খামারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে আগুন দেওয়ার সময় এলাকাবাসী এক যুবককে গ্যাস লাইটারসহ সন্দেহজনক অবস্থায় আটক করে।

পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত যুবককে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ বোরহান উদ্দিন রিয়াদ (১৯), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, সাং- কামাত আঙ্গারীয়া (৮নং ওয়ার্ড), ইউনিয়ন- ৫নং ভূরুঙ্গামারী সদর, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

এ ঘটনায় এলাকাবাসী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৭, তারিখ- ০৫/০২/২০২৬ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares