1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শেরপুর শ্রীবরদীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শেরপুর শ্রীবরদীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।ওই কৃষকের নাম আহমেদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি উপজেলার মালাকোচা এলাকার মৃত কানাই শেখের ছেলে।বনবিভাগ জানায়, বালিজুরী সদর বিটে ছোট বালিজুড়ি এলাকায় গত কদিন ধরে ৩৫-৪০টি বন্যহাতির একটি দল অবস্থান নেয়। আজ সকালে আহমেদ আলীসহ আরও ২/৩ জন লাকড়ি কুড়াতে কুড়াতে সংরক্ষিত বনভূমিতে যায়। এক পর্যায়ে বনের ভেতরে থাকা হাতির দল আহমেদ আলীকে পিষ্ট করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া কালবেলাকে বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা আহমেদ আলীর মৃত্যুর কথা স্থানীয়দের কাছে শুনেছি।এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ কালবেলাকে বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটর মারা যান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares