1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাঘায় জলাবদ্ধতা নিরসনে আলোচনা সভা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

বাঘায় জলাবদ্ধতা নিরসনে আলোচনা সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
Spread the love

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলার বিলাঞ্চল এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ছাতারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জলাবদ্ধতা সমস্যাকে কেন্দ্র করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ চাঁদ। তিনি বলেন, “জলাবদ্ধতা শুধুমাত্র কৃষি বা ভৌগোলিক সমস্যা নয়, এটি মানুষের জীবনমান, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিচ্ছে।”মানুষ বছরের পর বছর দুর্ভোগে ভুগছে।” তিনি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শহীদ শামসুজ্জোহা, মানবাধিকার বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। তিনি বলেন, “সরকারি বরাদ্দ ও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর কার্যকরী ভূমিকা না থাকায় ছাতারি বিল, চক ছাতারি বিল ও কানাবিল এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত খাল পুনঃখনন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম তফি, বাঘা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল হক টনিক, ১নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. ফিরোজ আহমেদ ও মো. হেলাল উদ্দিন রিয়াল।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে এলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এতে কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং এলাকা থেকে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। বক্তারা অবিলম্বে জলাধার রক্ষণাবেক্ষণ, খাল পুনঃখনন, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নসহ স্থায়ী প্রকল্প গ্রহণের দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন শাহিন আলম, সভাপতি, ১নং ওয়ার্ড বাঘা পৌরসভা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় তরুণ সমাজকর্মীরা। সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares