1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

নান্দাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত

হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
Spread the love

হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নান্দাইল মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্যে ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ উপস্থিত সাংবাদিকদের সামনে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। তিনি সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে সমাজসেবা, মৎস্য, কৃষি ও স্বাস্থ্যসেবা অধিদপ্তর সহ বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানকে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে অপরাধ দমনে সোচ্চার হওয়ার জোর পরামর্শ দেন।

নান্দাইলে কর্মরত সাংবাদিকগণ তাঁদের বক্তব্যে নান্দাইলের অতীত ও বর্তমানের সার্বিক অবস্থা তুলে ধরে চুরি, জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা পালনের কথা বলেন।

সাংবাদিকগণের বক্তব্য শেষে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষায় তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আশা করছি অপরাধ দমনে নান্দাইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কোনো অপরাধীকে ছাড়া দেওয়া হবে না, সে যেই হোক না কেন।”

এই মতবিনিময় সভা নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে একটি ফলপ্রসূ সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এসময় নান্দাইলে কর্মরত ৪১ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি