1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

আধিপত্য নিয়ে ময়মনসিংহে ২ যুবদল কর্মী নিহত

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
Spread the love

দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এছাড়া বাড়িঘরে হামলা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।বুধবার বেলা দুইটার দিকে পৌরশহরের নতুনবাজার এলাকায় এবং মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারী রোড রেলক্রসিং এলাকায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের নতুনবাজার এলাকায় গফরগাঁও উপজেলা যুবদলের কর্মী জসিমউদ্দিন আধিপত্য বিস্তার করতে গেলে যুবদলকর্মী সুমনের দলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এ সময় সুমনের পক্ষের লোকজনের ছুরিকাঘাতে জসিমউদ্দিন আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংঘর্ষে যুবদল কর্মী তুষার, আবদুল হামিদ, মাহবুব, সুবল চন্দ্র মোদক গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় জসিমউদ্দীনের কর্মীরা সুমন, হেলাল উদ্দিন, জামাল উদ্দিন ও জমির বেপারীর বাড়িতে অগ্নিসংযোগ করে এবং দশটি মোটরসাইকেল ভাঙচুর করে। বিকালে জসিমউদ্দিনের স্বজনরা মরদেহ নিয়ে বিচারের দাবিতে পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে।এর আগে গত মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারী রোড রেলক্রসিং এলাকায় যুবদল কর্মী সবুজ আকন্দ পৌর ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মেহেদী কাজীর ছুরিকাঘাতে নিহত হন বলে পরিবারের লোকজন অভিযোগ জানিয়েছেন।সবুজ আকন্দের মামা কামালউদ্দিন বলেন, “এলাকার প্রভাব বিস্তার নিয়ে সবুজ ছুরিকাহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। পরে বাড়ির লোকজন লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।”গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, ছুরিকাহত দুইজনই স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগে মারা যান।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি