1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

নূর মোহাম্মদ সুমন, ডিমলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
Spread the love

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ এবং মুগডাল ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।

রবিবার (২৯-অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলার দশটি ইউনিয়নের ৪ হাজার ১০ জন কৃষকের মাঝে এসব ফসলের সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষকদের হাতে সার ও বীজ তুলে দিয়ে মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।

উদ্বোধনকালে দেখা যায়, উপজেলার পাঁচটি করে দশটি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকদের সারীবদ্ধ করে শান্তিপূর্ণভাবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর। সু-শৃঙ্খলভাবে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণে কৃষক ও এলাকার সুশীল সমাজ বেশ সন্তোষ প্রকাশ করেছেন।

বিতরণ কার্যক্রমের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷

এসময় বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

উল্লেখ্যঃ উপজেলার দশটি ইউনিয়নের মোট ৪ হাজার ১০ জনের মধ্যে ৯ শত গমচাষী প্রত্যেককে গমবীজ ২০ কেজি, ডিএপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি৷ ১১ শত ভূট্টাচাষী প্রত্যেককে ভূট্টা বীজ ২ কেজি, ডিওপি সার ২০ ও এমওপি সার ১০ কেজি। ১৮ শত সরিষা চাষী প্রত্যেককে সরিষা বীজ ১ কেজি, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি। ৬০ জন সয়াবিন চাষী প্রত্যেককে ৮ কেজি সয়াবিন বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি। ৯০ জন শীতকালীন পেঁয়াজ চাষী প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ডিওপি সার ১০ ও এমপি সার ১০ কেজি এবং ৬০ জন মুগডাল চাষী প্রত্যেককে ৫ কেজি মুগডাল বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি