1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নীলফামারীতে টিআর-নগদ অর্থ প্রকল্পের চেক বিতরণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

নীলফামারীতে টিআর-নগদ অর্থ প্রকল্পের চেক বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
Spread the love

নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ-অর্থ) কর্মসূচির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ডিমলা উপজেলায় ১১০ টি টিআর প্রকল্পের বরাদ্দ ৫৭ লাখ ৪১ হাজার ৬ শত ৬৫ টাকা ও ২৯ টি কাবিটা প্রকল্পের বিভাজনকৃত ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯-সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকী’র সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদুল ইসলাম।

এসময় প্রকল্পের সভাপতির হাতে চেক তুলে দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকারসহ সূধীজন।

অপরদিকে একই দিনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দশটি ইউনিয়নের বরাদ্দকৃত ২৬০ পরিবারের মধ্যে প্রথম দিনে ১৩০ টি নলকূপ বিতরণ করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares