1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চীনের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিরসন! - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা

চীনের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিরসন!

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
Spread the love

শিরোমনি ডেস্ক রিপোর্ট: ইউক্রেন যুদ্ধ নিরসনে মধ্যস্ততার প্রস্তাব দিয়ে রেখেছে চীন। দ্বন্দ্ব নিরসন করে দিয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যেও। তারই ধারাবাহিকতায় এবার দেশটি ৮০ বছর ধরে বিবদমান দুপক্ষ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং এরই মধ্যে বিষয়টি নিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলাপ করেছেন।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে সোমবার ফোনে আলাপকালে শান্তি আলোচনা শুরুর জন্য পদক্ষেপ নিতে বলেছেন। এবং বলেছেন, ইসরাইল এমন পদক্ষেপ নিলে চীন এর সর্বোচ্চ উপযোগিতা পেতে সব পক্ষকে সহায়তা করবে।

অপরদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে ফোনে আলাপকালে শিন গ্যাং একই অবস্থান ব্যক্ত করেছেন এবং বলেছেন, চীন উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা দ্রুত চালু করতে সবধরনের সহায়তা দেবে।

সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল এবং ফিলিস্তিন উভয় পক্ষের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে শিন গ্যাং ‘দুই রাষ্ট্র’ সমাধানের ভিত্তিতে আবারও শান্তি আলোচনা শুরুর প্রতি জোর দিয়েছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই আলোচনা প্রস্তাব এমন এক সময়ে এলো যখন পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়া নিয়ে ইসরাইলিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বাইরে, অবৈধ ইসরাইলি বসতি স্থাপনে ফিলিস্তিনিদের বাধার জবাবে উভয়পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। এমনকি প্রাণহানিও হয়েছে এসব সহিংসতায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, চীন ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কে অবগত রয়েছে। চীনের লক্ষ্য হলো, বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তা আয়ত্তের মধ্যে নিয়ে আসা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares