1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷ জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

পঞ্চগড় তেঁতুলিয়ার আরিফুল হত্যার রহস্য উৎঘাটন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
Spread the love

খাদেমুল ইসলাম,পঞ্চগড়  জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কলেজ ছাত্র আরিফুল ইসলামকে নির্মমভাবে হত্যা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে নিহত আরিফুলের বাবা জসিম উদ্দীন, তার বড় ভাই আমিনুর রহমান সহ নিহত আরিফুলের সহপাঠীরা বক্তব্য রাখেন। এসময় নিহতের স্বজন ও পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে নিহত আরিফুলের বড় ভাই আমিনুর রহমান বলেন, গত ৪ এপ্রিল সন্ধ্যার পরে আমার ভাই আরিফুল বাড়ি থেকে বের হয়ে গ্রামের মসজিদে তারাবীর নামাজ পড়তে যায়। পরে দূর্বৃত্তরা তাকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে হাতে খুঁটি (পাথর, বালি ও সিমেন্টে তৈরী) বেধেঁ বাড়ির পাশের একটি পুকুরে তাকে ফেলে দেয়। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফুলের বাবা জসিম উদ্দীন বলেন, আমার ছেলের হত্যাকারীরা এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের ধরছেনা। আমি কিছু নাম দিয়ে নাম দিয়ে এজহার দায়ের করি। পরে পুলিশ মামলা থেকে তাদের নাম বাদ দিয়ে দেয়। পুলিশ কেন এটা করল আমি জানিনা। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
তবে হত্যাকান্ডের ৭ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় নিহতের স্বজন ও বন্ধুবান্ধবেরা মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন। হত্যাকারীরা প্রকাশ্য এলাকায় ঘোরাফেরা করছেন বলে দাবী করেন নিহতের স্বজন ও সহপাঠীরা।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আসলে নিহতের বাবা অজ্ঞাতদের নাম দিয়ে মামলা করেছেন। তিনি কোন নামই দেননি। আমরা কেন নাম বাদ দিতে যাব। তাছাড়া আমি নিজেই র‌্যাব, সিআইডির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারাও হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা খুব বিশ^স্ততার সাথে কাজ করছেন। আমরা অচিরেই মামলার রহস্য উৎঘাটন করবো। এছাড়া দোষীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি