1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ডিমলায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত

ডিমলায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

নুর মোহাম্মদ সুমন,নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
Spread the love

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বাবা-মায়ের অভিযোগে জহির উদ্দিন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৯-এপ্রিল ) দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ রায় দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বেলায়েত হোসেন জানান, জহির দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। সে মাদক সেবন করে মাঝে মধ্যেই মাকে মারধর করাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার ও জনসাধারণের শান্তি বিনষ্ট করায় তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে মা-বাবাই তার বিরুদ্ধে অভিযোগ করেন।

সাজাপ্রাপ্ত জহির উদ্দিন উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের আনছার আলীর ছেলে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা আনছার আলী ও মা জরিনা বেগম এলাকাবাসীর সহযোগিতায় ছেলে জহির উদ্দিনকে অভিযোগসহ পুলিশের হাতে তুলে দেয়। তিনি আরও বলেন, ডিমলা থানার এসআই কামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স মিলে মাদকাসক্ত আসামি জহিরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং বিকেলে তাকে জেলার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় ছেলের বিনাশ্রম কারাদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙ্গে পরেন অভিযুক্ত মাদকাসক্ত জহির উদ্দিনের বাবা-মা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares