1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷ জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

কুড়িগ্রামের বিজিবির ভারতীয় কাপড় উদ্ধার

ইউনূস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
Spread the love

ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : চোরাচালানের জেরে দফায় দফায় বাড়িতে হামলায় আহত-৬, বিজিবি’র অভিযানে ভারতীয় শার্টপিচ উদ্ধার ও থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলম মিয়া ও দছিজল হক এর গ্রুপে দীর্ঘদিন থেকে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্যের ব্যবসা করে আসছে। ঘটনার দিন দছিজল তার ঘরে রাখা ভা্রতীয় অবৈধ মালামাল বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাচার করতে না পারায় একই গ্রামের আব্দুস সবুর ফক্কু নামের একজনকে সন্দেহ করে। এতে দছিজল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ফক্কু ও তার ছোট ভাই আলমকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে উভয়ে বাকবিতন্ডতার একপর্যায় মৃতু নওয়াব আলীর ছেলে দছিজল হকসহ ৮/১০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে হাতে লাঠিসোঠা নিয়ে ফক্কু ও তার ভাই আলমের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় আলম (৩৫) ও তার স্ত্রী আরজিনা খাতুন (২৮), তার ভাবি মিনি খাতুন (৪০)সহ ৬জন আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
অপরদিকে চোরাচালানের বিষয়টি হিজলামারী ও বাংলাবাজার ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানতে পারেন এবং ওই গ্রামে দফায় দফায় অভিযান চালান। এসময় নওদাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও নাছির এর বাড়িতে অভিযান চালিয়ে শার্ট পিচের ৪টি গাইড উদ্ধার করেন। পরে আটককৃত গাইড রৌমারী শুল্ক গোদামে জমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দছিজল হকের একাধীক মাদক মামলা রয়েছে এবং কারাগারে সাজাভোগকারি আসামী এবং তার ছোট ভাই কছিবর রহমান মাদক পাচার করার সময় ভারতীয় বিএসএফের হাতে আটক হয় এবং মামলাসহ ভারতীয় কারাগারে দীর্ঘদিন কারাবাস ছিলেন। বর্তমানে বাংলাদেশেও তার নামে একাধীক মামলা রয়েছে।জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সরকারি নম্বরে ফোন দিলে কথা বলা সম্ভব হয়নি।রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি