1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷ জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে ভিসা

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
Spread the love

পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে আমদানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও চেম্বারের পরিচালকের সঙ্গে মতবিনিময়কালে এই আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, এত দিন সীমিত পরিমাণে ভিসা ইস্যু করেছি। এখন বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে শিগগিরই সবার জন্য ভিসা ইস্যু উন্মুক্ত করা হবে। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর দিনক্ষণ নির্ধারণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

২০২০ সালের ১৩ মার্চ থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে মানুষের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়। ২০২২ সালের ৭ এপ্রিল বিধিনিষেধ তুলে নেওয়া হলেও ভারত সরকার বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা ইস্যু করা বন্ধ রাখে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ভারতের সহকারী হাই কমিশনারকে আমরা বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা ইস্যু করার অনুরোধ করেছি। তিনি আমাদের একটি দিন ঠিক করে তাকে জানাতে বলেছেন। আমরা আগামী ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর বিষয়ে সম্ভাব্য দিন ঠিক করেছি। আমাদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে।

এর আগে সকালে ঠাকুরগাঁও পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদর্শন করেন মনোজ কুমার। সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। মনোজ কুমার আরও বলেন, আবেদনকারীদের কাছে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না নেওয়ার সতর্ক বার্তা দেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি