1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বছর শেষে তাহসান-টিনার চমক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
Spread the love

বিনোদন ডেস্ক : একসঙ্গে দুটি চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন দুই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও টিনা রাসেল। প্রথম চমক, এবারই প্রথম মঞ্চ ভাগ করে নেবেন দুজনে। ‌‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরের মূল মঞ্চে গাইবেন তারা। কণ্ঠে থাকবে তাদের গাওয়া জনপ্রিয় গান ‘শেষ দিন’। মঞ্চে উঠে শুধু গাওয়াই নয়, থাকবে কোরিওগ্রাফির চমকও। ১০ ডিসেম্বর রাতে নগরীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আসর বসবে। টিনা রাসেল বলেন—এটা নিশ্চয়ই নতুন কিছু হতে যাচ্ছে। আগে অনেকবার একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝের এক বছর তো মহামারিতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার বাস্তবে রূপ নিচ্ছে। মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন টিনা-তাহসান। বিষয়টি জানিয়ে টিনা বলেন—মঞ্চে উঠে মূলত গানটাই গাইব, তবে তা একটু ভিন্নভাবে। এরমধ্যে আমরা আয়োজক প্রধান ইজাজ খান স্বপন ভাই ও কোরিওগ্রাফারের সঙ্গে বসেছি। রিহার্সেলের প্রস্তুতিও নিচ্ছি। চমক থাকবে আমাদের পারফরম্যান্সে। এর বেশি বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাই না।
গত বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে মুক্তি পায় ‘শেষ দিন’ নামে আলোচিত গানচিত্রটি। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সুরে সংগীতায়োজন করেন সাজিদ সরকার। আর যৌথভাবে কণ্ঠ দেন তাহসান-টিনা। গানচিত্রটি মুক্তির পর এখনো বেশ সমাদৃত আধুনিক বাংলা গানের শ্রোতাদের কাছে। তারই স্বীকৃতিস্বরূপ ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’-এর জন্য মনোনয়ন পেয়েছেন তাহসান-টিনা।
কৃতজ্ঞতা প্রকাশ করে টিনা বলেন—চূড়ান্ত বিচারে পুরস্কার পাব কি না, জানি না। তবে কৃতজ্ঞতা জানাতে চাই জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি, গানটি মনোনীত করার জন্য। কারণ এটাও এক ধরণের স্বীকৃতি। বাকিটা নির্ভর করছে শ্রোতা-দর্শকদের ভোটের ওপর। আমরা আশাবাদী।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি